সাংবাদিক জুলকারনাইন সায়ের

জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দেশ্য অশুভ

০৯ আগস্ট ২০২৬, ০১:০৬ PM
জুলাই যাদুঘর থেকে কাঁটাতারে আটকে থাকা ফেলানীর চিহ্নসহ বিভিন্ন স্মারক সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে

জুলাই যাদুঘর থেকে কাঁটাতারে আটকে থাকা ফেলানীর চিহ্নসহ বিভিন্ন স্মারক সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে © সংগৃহীত

কোন ডিপ্লোমেটিক রিলেশন রাখার জন‍্য জুলাই যাদুঘর থেকে কাঁটাতারে আটকে থাকা ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আল–জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। যারা এ কাজ করেছে, তাদের উদ্দেশ্য অশুভ বলেও মন্তব্য করেছেন তিনি। আজ রবিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘আচ্ছা পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য কি মুক্তিযুদ্ধের ইতিহাস বলা বন্ধ করে দিয়েছি আমরা? অথবা ভারত কি ব্রিটেনের বিরুদ্ধে তাদের স্বাধীনতার সংগ্রামের কথা বলছে না ডিপ্লোমেটিক রিলেশন রেখেও? অথবা জাপানের হিরোশিমায় মার্কিন পারমাণবিক বোমা হামলার দগদগে স্মৃতি কি ধরে রাখা হয়নি কূটনৈতিক সম্পর্কের অজুহাতে?’

তাহলে কোন ডিপ্লোমেটিক রিলেশন রাখার জন‍্য জুলাই জাদুঘর থেকে কাঁটাতারে আটকে থাকা ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা হলো, প্রশ্ন করে তিনি বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইতো পাবলিশড জিনিস, বিশ্বের অনেক বইয়ের দোকানে পাওয়া যায়। ওই বইতে তো প্রণব মুখার্জি নিজেই বলেছেন, ওয়ান ইলেভেনের পরে তাঁর সাথে মিটিংয়ে মঈন সেফ এক্সিট চেয়েছে।’

জুলকারনাইন সায়ের বলেন, ‘প্রণব মুখার্জি লিখেছেন, হাসিনা ক্ষমতায় আসলে এটা রক্ষা করা হবে—যা ২০০৮ ইলেকশন যে একটা ইঞ্জিনিয়ার্ড ব‍্যাপার ছিল, সেটা ইশারা করে। তো এটা তো বর্তমান সরকার দলের বিএনপির পক্ষে যাওয়ার কথা—যা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সাবেক প্রধান উপদেষ্টার সাথে জুলাই মিউজিয়ামের কাজ চলাকালীন দেখেছেন, সেটা কেন তুলে ফেলা হলো?’

অন্য খবর: শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ

কেন সীমান্তে হত্যার বিভিন্ন দালিলিক প্রমাণ, ছবি সম্বলিত বর্ডার কিলিং সেকশনটি নাই করে দেয়া হলো প্রশ্ন করে জুলকারনাইন সায়ের বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়-তারেক রহমান, আপনার অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা উচিত কারা এই কাজটি করেছে, যারাই এই কাজ করেছে তাদের উদ্দেশ্য অশুভ।’

তিনি আরও বলেন, ‘স্বৈরশাসন পোক্ত হওয়ার নেপথ্য কারিগর, তাদের পক্ষেই এসব স্মারক গায়েব করা সম্ভব, যারা গত ১৬-১৭ বছর আপনার দল বিএনপির খোলসে দলটিকে ক্রমাগত স্যাবোট‍্যাজ করেছে—এখনো করে চলেছে এবং অপেক্ষায় রয়েছে একটি সুযোগের।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬