আধিপত্যবাদ বিরোধীতার প্রতীক 'ফেলানীর' নামে জাবিতে হলের নামকরণ

০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ PM
ফেলানি খাতুন ও লোগো

ফেলানি খাতুন ও লোগো © সংগৃহীত

আধিপত্যবাদ বিরোধীতা প্রতীক 'ফেলানি খাতুনের' নামে হলের নামকরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম ফেলানি খাতুন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। 

এদিন শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। 

আরও পড়ুন: জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নাম পরিবর্তন

হলগুলো হলো: 'শেখ মুজিবুর রহমান' হলের নাম পরিবর্তন করে 'শেরে বাংলা এ কে ফজলুল হক হল' নামে নতুন নামকরণ  করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট শেখ রাসেল হলের নতুন নাম 'নবাব সলিমুল্লাহ হল'। 'শেখ হাসিনা হলের' নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় 'জুলাই চব্বিশ জাগরণী হল' নামে। এছাড়া 

উল্লেখ্য ২০১১ সালের ৭ই জানুয়ারি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হন ১৪ বছরের কিশোরী ফেলানি খাতুন। হত্যার পর সাড়ে চার ঘণ্টা ধরে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ফেলে রাখা হয় ফেলানির লাশটিকে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬