জাবিতে নতুন কমিটি গঠন নিয়ে সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ছাত্রদল

০২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আমরা ইতিমধ্যে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। আমরা কাজ করছি, কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।

এদিকে ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে পরাজয়ের পর ছাত্রদলকে নতুনভাবে সাজাতে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জাবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে মুঠোফোনের মাধ্যমে একাধিকবার কল করলেও তারা সাড়া দেননি।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি জাবি ছাত্রদলের ১৭৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছিল। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকলেও প্রায় আট মাস পর ৮ আগস্ট ৩৭০ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি করা হয়।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬