জাবি ছাত্রদলের নতুন কমিটি গঠনে তোড়জোড়, আলোচনায় যারা

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে জোরালো আলোচনা চলছে ক্যাম্পাসে। এ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে কারা আসতে পারেন- এ নিয়ে রয়েছে নানান জল্পনা। ক্লিন ইমেজধারী যোগ্য, সাংগঠনিকভাবে দক্ষ ও ত্যাগীদের মূল্যায়ন করে নতুন নেতৃত্ব আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

কোন সেশন থেকে কারা নেতৃত্ব আসবেন, এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা না এলেও, যোগ্যতা ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান নেতাকর্মীরা। তবে বিষয়টি নিয়ে সংগঠনের বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শীর্ষ নেতারা কোনও কথা বলতে রাজি হননি।

ছাত্রদলকে নতুনভাবে সাজাতে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জাবিতে সংগঠনের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে কোন ব্যাচের শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হবে, এ বিষয়ে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ে অন্যতম প্রধান কারণ ছিল শাখা ছাত্রদলের শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয়হীনতা এবং উদাসীনতা। জাতীয় নির্বাচনের আগে এ পরাজয় বিএনপির জাতীয় রাজনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। 

এ অবস্থায় ছাত্রদলকে নতুনভাবে সাজাতে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জাবিতে সংগঠনের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে কোন ব্যাচের শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হবে, এ বিষয়ে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।

শাখা ছাত্রদলের নতুন কমিটির আলোচনা এগিয়ে রয়েছেন, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক  ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মিজানুর রহমান, হোসাইন আল রাশেদ বাদল, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের যুগ্ম-আহবায়ক মো. জোবায়ের হোসাইন, চঞ্চল কুমার দাস, আলাউদ্দিন দেওয়ান, রাজু আহম্মেদ ও হাসান শাহরিয়ার রামিম।

২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ রাজন মিয়া, এম আর মুরাদ, জাকিরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, হাসান হাবিব, মো. রফিকুল ইসলাম, ফেরদৌস রহমান ও আব্দুল্লাহ অন্তর। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আছেন আহবায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার জিসান, রূপক সালমান, জাহিদ হাসান। 

আর ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন আহবায়ক সদস্য মো. শেখ সাদী হাসান, রাসেল আকন্দ, নাঈম খন্দকার। ২০১৯-২০ সেশন থেকে আহবায়ক সদস্য হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ইমন, সাজ্জাদুল ইসলাম ও আবু নাঈম কমিটিতে আসতে পারেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার লন্ডন ফ্লাইটে সঙ্গী হচ্ছেন যারা

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একটি সূত্র জানিয়েছেন, ঢাবি, জাবি, রাবি ও চবি শাখা ছাত্রদলের কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সেশন থেকে আসতে পারে নতুন নেতৃত্ব। তবে জাবি নিয়ে একটু জটিলতা তৈরি হলেও দ্রুত সময়ের মধ্যে কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির শীর্ষ পাঁচ নেতা নিজেদের বলয় টিকিয়ে রাখতে জোরদার চেষ্টা চালাচ্ছেন বলে জানান নতুন কমিটির পদপ্রত্যাশীরা। তাঁরা নতুন কমিটির নেতৃত্ব নিতে চান নিজ অনুসারীদের দিয়ে।

শাখার তত্বাবধায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।’

নতুন কমিটি গঠনের‌ উদ্যোগের কথা স্বীকার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে কমিটি হলে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব।’

এমবাপেকে দলে টানার গোপন মিটিংয়ের কথা ফাঁস করলেন ক্লপ
  • ১০ জুলাই ২০২৬
এমন টানা বৃষ্টি আর কত দিন থাকবে, জানালো আবহাওয়া অফিস
  • ১০ জুলাই ২০২৬
কোমরসমান পানি মাড়িয়ে বানভাসি মানুষের দুয়ারে জামায়াত আমির
  • ১০ জুলাই ২০২৬
বিশ্বকাপে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের তারকা ফুটবলার
  • ১০ জুলাই ২০২৬
জুমার খুতবার সময় কেন চুপ থাকা জরুরি? ইসলামের নির্দেশনা কী ব…
  • ১০ জুলাই ২০২৬
চার দাবিতে কাল রংপুর বিভাগীয় সমাবেশ ১১ দলীয় ঐক্যের
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence