ঢাকা আলিয়া ছাত্রদল

তিন সদস্যের তিন মাসের কমিটি দুই বছর আট মাসেও হয়নি পূর্ণাঙ্গ, অবশেষে বিলুপ্ত ঘোষণা

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০২ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ AM
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা © টিডিসি ফটো

তিন মাসের কমিটি দুই বছর আট মাসেও পূর্ণাঙ্গ না হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদল ইউনিটের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, দলকে আরও গতিশীল ও সংগঠিত করতে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।

বুধবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আমজাদ হোসেন মামুনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের অনুমোদন দেন। তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও তরুণমুখী হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মার্চ আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার মেয়াদ ছিল তিন মাস। দীর্ঘ দুই বছর আট মাস পর অবশেষে সেই কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হলো।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950