জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নাম পরিবর্তন

০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ AM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

আরও পড়ুন:জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। 

হলগুলো হলো: 'শেখ মুজিবুর রহমান' হলের নাম পরিবর্তন করে 'শেরে বাংলা এ কে ফজলুল হক হল' নামে নতুন নামকরণ  করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট শেখ রাসেল হলের নতুন নাম 'নবাব সলিমুল্লাহ হল'। 'শেখ হাসিনা হলের' নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় 'জুলাই চব্বিশ জাগরণী হল' নামে। এছাড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব  হলের নতুন ফেলানি খাতুন হল নামে নামকরণ করা হয়েছে। 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬