চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁল

০১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ PM
ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা © সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন। এ নিয়ে গত ৯ মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০-তে, আর আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৩২ জন।

আজ বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিহত দুজনই নারী। এর মধ্যে একজন রাজধানীর খিলগাঁওয়ের বাস করতেন, অপরজন মুন্সীগঞ্জের মোলাকান্দি উপজেলার বাসিন্দা। তারা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বরিশাল বিভাগে ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে চট্টগ্রামে ৬০, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০০, ময়মনসিংহে ২৮ এবং রাজশাহীতে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৭৮ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬৪ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এর মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগের বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন। ওই সময়ে ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
‘হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী না বানাই’— বিরোধী…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজীবকে আমি বলেছিলাম রাজনীতিতে না জড়াতে— সোনিয়া গান্ধী
  • ১১ নভেম্বর ২০২৬
হাসনাত বললেন মহোৎসব করে ডিলারশিপ নিয়েছেন বিএনপি এমপিরা, মন্…
  • ১১ নভেম্বর ২০২৬
শর্ত সাপেক্ষে চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950