সন্ধ্যার আগেই বন্ধ লাইব্রেরি, পুরোনো সূচি ফেরাতে আবেদন শিক্ষার্থীদের

১০ জুন ২০২৬, ০৯:০৫ PM
গণস্বাক্ষর সংবলিত আবেদন প্রদান

গণস্বাক্ষর সংবলিত আবেদন প্রদান © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্বের সময়সূচি পুনর্বহালের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গণস্বাক্ষর সংবলিত ওই আবেদনে তারা অভিযোগ করেন, বিকেল ৫টা ৪৫ মিনিটে লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের কাছে এ আবেদন জমা দেন শিক্ষার্থীরা।

আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বর্তমানে গ্রন্থাগারের কার্যক্রমের সময়সীমা সীমিত থাকায় অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় সময় লাইব্রেরিতে অধ্যয়ন করতে পারছেন না। বিশেষ করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও ক্লাস টেস্টের সময় দীর্ঘ সময় ধরে পড়াশোনার প্রয়োজন হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্নাতকোত্তর শিক্ষার্থী বলেন, পরীক্ষার সময় আমাদের পড়াশোনার চাপ অনেক বেড়ে যায়। কিন্তু বিকেলেই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ায় প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। আগে রাত সাড়ে ৮টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকত। আমরা সেই সময়সূচি পুনরায় চালুর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, লাইব্রেরির সময়সীমা বৃদ্ধির আবেদনটি আমরা ইতিবাচকভাবে বিবেচনা করছি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সে বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।

তিনি আরও বলেন, পূর্বে সরকারি নির্দেশনা ও জ্বালানি সংকটের কারণে লাইব্রেরির সময়সীমা কমানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় সময় বাড়ানোর বিষয়ে আমরা ভাবছি। লাইব্রেরিয়ান ইতোমধ্যে এ সংক্রান্ত ফাইল প্রশাসনের কাছে পাঠিয়েছেন। উপাচার্যের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।

ট্যাগ: বাকৃবি
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9