‘সিটি মাইম: হোয়াই সো সিরিয়াস?’—মূকাভিনয় প্রদর্শনীতে দর্শকদের চিন্তার নতুন খোরাক

০৯ জুন ২০২৬, ০২:০৫ PM
‘সিটি মাইম: হোয়াই সো সিরিয়াস?’ মূকাভিনয় প্রদর্শনী

‘সিটি মাইম: হোয়াই সো সিরিয়াস?’ মূকাভিনয় প্রদর্শনী © টিডিসি সম্পাদিত

মূকাভিনয়ের নান্দনিক ভাষায় সমকালীন সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও আত্মজিজ্ঞাসার গল্প তুলে ধরল ‘সিটি মাইম: হোয়াই সো সিরিয়াস?’ শীর্ষক বিশেষ মূকাভিনয় প্রদর্শনী। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত এই আয়োজনের যৌথ উদ্যোগ নেয় দ্যা মামার্স, শাওন মাইম একাডেমি ও মূকবলাকা।

নয়টি স্বতন্ত্র গল্পের সমন্বয়ে সাজানো এ প্রদর্শনীতে উঠে আসে সামাজিক অসংগতি, ধর্ষকের পরিণতি, আত্ম-উপলব্ধি, ফুটবল উন্মাদনা, শ্রমিক শোষণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়। সংলাপহীন কিন্তু শক্তিশালী শারীরিক অভিব্যক্তি ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে শিল্পীরা দর্শকদের সামনে সমাজের নানা বাস্তবতা তুলে ধরেন।

প্রদর্শনীতে শিল্পী শাহরিয়ার শাওন, শহিদুল মুরাদ এবং স্নিগ্ধা ফেরদাউস তাদের সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। প্রতিটি পরিবেশনা শুধু বিনোদনই নয়, বরং দর্শকদের মধ্যে আত্মসমালোচনা, সচেতনতা এবং নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করে।

আয়োজকদের মতে, নগরজীবনের ব্যস্ততা ও নানা সংকটের মধ্যেও শিল্প মানুষের চিন্তা ও মানবিক বোধকে জাগ্রত করার শক্তিশালী মাধ্যম। ‘সিটি মাইম: হোয়াই সো সিরিয়াস?’ সেই প্রচেষ্টারই একটি অংশ, যেখানে হাস্যরস, ব্যঙ্গ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

প্রদর্শনী শেষে দর্শকরা শিল্পীদের অভিনয় ও বিষয় নির্বাচনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত মূকাভিনয় আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬