শাহজালাল বিমানবন্দর: যাত্রীর সঙ্গে প্রবেশে নতুন নির্দেশনা

২৫ জুলাই ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৯ AM
শাহজালাল বিমানবন্দর

শাহজালাল বিমানবন্দর © সংগৃহীত

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় যাত্রীদের সঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এক বার্তায় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, আগামী রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতদিন যাত্রীর সঙ্গে কতজন প্রবেশ করতে পারবেন তা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বর্তমানে বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন। প্রতিদিন ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬