শাহজালাল বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার  

২৩ মে ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৫:১৫ PM
গিয়াস উদ্দিন

গিয়াস উদ্দিন © সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে  দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন। শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।  

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াসকে আটক করে মিরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, মিরসরাই উপজেলা সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। ওইখান থেকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকা রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬