ছেলে ফিরেছেন, খোঁজ নেই মা’র

২২ জুলাই ২০২৫, ০১:৫৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:৩২ AM
ছেলে ওহির সাথে মা আফসানা আক্তার

ছেলে ওহির সাথে মা আফসানা আক্তার © সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন আফসানা আক্তার টিয়া (২৮)। সোমবার (২১ জুলাই) দুপুরে ছেলে আফসান ওহিকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে একা বাসায় ফিরলেও, খোঁজ মিলছে না মা আফসানা আক্তারের। 

জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি। হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি  ওহির মা আফসানা আক্তারের সন্ধান পায়নি পরিবার।

ওহির চাচা হাসিবুল  বলেন, তৃতীয় শ্রেণিতে বাংলা বিভাগের শিক্ষার্থী আফসান ওহি। প্রতিদিন ওহির মা স্কুল ছুটির পর ওহিকে বাসায় নিয়ে আসত। আজ দুপুরেও সে স্কুলে যায়। ক্লাস ছুটি হয়ে গিয়েছিল ওহির। স্কুলের ওয়েটিং রুমের সামনে দাঁড়িয়েছিল ওহির। ছেলের সঙ্গে মায়ের দেখাও হয়। ছেলের কাছ থেকে ব্যাগ নেয় তার মা। ঠিক ওই মুহূর্তেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। সব হাসপাতাল খুঁজেও কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, ওহি নিরাপদে বাসায় ফিরেছে। কিন্তু তার মায়ের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনের একটি বাসায় থাকতেন। 

 এর আগে, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায়  পাইলটসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬