জামালপুরের চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ PM
নাসুবা হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

নাসুবা হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ © সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের হার শূন্য শতাংশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া চারজনের সবাই অকৃতকার্য হয়েছেন।

এ ছাড়া মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নেন। এই দুই প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীও পাস করতে পারেননি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, বিষয়টি আমরা অবগত আছি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬