যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ

২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৬ AM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রোববার শোকজ করা হয়েছে। পাঁচ কর্মদিবসে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী। গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে জানানো হয় শতভাগ ফেল করা মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১১। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ১১ স্কুলে শতভাগ ফেল করেছে। শতভাগ ফেল করা ১১ স্কুলের মধ্যে রয়েছে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ১ জন) ও চান্দুয়া সমসকাটি গার্লস হাইস্কুল (৩ জন), শার্শা উপজেলার সাড়াতলা জুনিয়র গার্লস হাইস্কুল (২ জন) ও মুক্তিযোদ্ধা জিকেজিএস সেকেন্ডারি গার্লস স্কুল (১ জন); সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা নাইসা সেকেন্ডারি স্কুল (৭ জন), আশাশুনি উপজেলার গোদারা সেকেন্ডারি স্কুল (৪ জন), দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালি সেকেন্ডারি স্কুল (৪ জন)। 

আরও পড়ুন: রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবর দিলেন প্রাথমিক প্রতিমন্ত্রী

এছাড়াও শ্যামনগর উপজেলার সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় (৪ জন); খুলনার ডুমুরিয়া উপজেলার কাতেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (৪ জন) ও খালিশপুরের আসমা সরওয়ার ইসলামিক উচ্চ বিদ্যালয় (৪ জন) এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার ডি এন একতা বালিকা উচ্চ বিদ্যালয়ে (২ জন) পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করে। শতভাগ ফেল করা স্কুলের জন্য যশোর শিক্ষাবোর্ডের ক্ষুন্ন হয়েছে। সেইসাথে কেন শতভাগ ফেল করলো তার কারণ অনুসন্ধান করার জন্য ওইসব স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,  ১১ স্কুলে শতভাগ ফেল করেছে এটা শিক্ষাবোর্ডে সম্মান ক্ষুন্ন করেছে। সেইজন ১১ স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব দেয়ার পর এসব বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফেল করার কারন খুঁজে বের করতে কমিটিও গঠন করা হবে।

খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9