ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ AM
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত © টিডিসি ফটো

নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের একাডেমিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের শিক্ষা-দর্শনের সঙ্গে পরিচিত করতেই এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদিকুল বারী (অব.)।

তিনি বলেন, কলেজজীবন শুধু পরীক্ষায় ভালো ফল করার সময় নয়। এটি জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনেরও গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠা, শিক্ষা কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক কার্যক্রম ও বিশেষত্ব সম্পর্কে ধারণা পান।

এ সময় কলেজের পরীক্ষা পদ্ধতি, শ্রেণি ব্যবস্থাপনা এবং ক্লাস টিচারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও স্পোর্টস এবং অ্যালামনাই কার্যক্রম নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

ওরিয়েন্টেশনের বিশেষ আকর্ষণ ছিল ‘প্যারেন্টস এক্সপেক্টেশনস ফ্রম (ডি.আই.সি)’ শীর্ষক আলোচনা। এতে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া কলেজের সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে প্রদর্শন করা হয়। ভিডিও বার্তাটি নবাগত শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি ব্যক্তিত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে শিক্ষকরা কীভাবে সহযোগিতা করবেন, তা তুলে ধরেন তারা। অনুষ্ঠানের শেষপর্বে অধ্যক্ষ উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

এরপর নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস টিচারের সঙ্গে শ্রেণিকক্ষ পরিদর্শন করে। এ সময় তারা নতুন শিক্ষাঙ্গনের পরিবেশের সঙ্গে পরিচিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃপক্ষ জানায়, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। কর্তৃপক্ষের লক্ষ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য যোগ্য, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করা।

নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ ওরিয়েন্টেশন তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের সূচনাকে আরও আনন্দময় ও অর্থবহ করে তোলে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতায় একটি ইতিবাচক ও ফলপ্রসূ শিক্ষাবর্ষের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950