বহিরাগতদের নিয়ে কলেজে ‘জয় বাংলা’ স্লোগান, এইচএসসি পরীক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ PM
বহিষ্কৃত সোহান আহম্মেদ সাব্বির

বহিষ্কৃত সোহান আহম্মেদ সাব্বির © সংগৃহীত

নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা র‍্যালিতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় সোহান আহম্মেদ সাব্বির নামের এক কলেজ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাধবদী কলেজ কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষার্থী ওই কলেজ ছাত্রকে বহিষ্কারের বিষয়টি এক অফিস আদেশে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মাধবদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহম্মেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়,‘এতদ্বারা মাধবদী কলেজের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৪ই এপ্রিল ১৪৩৩ (পহেলা বৈশাখ) উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রা/র‍্যালিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র সোহান আহম্মেদ সাব্বির (রোল নম্বর: ১১৮)-কলেজের ব্যানার ব্যবহার করে বহিরাগত কিছু ব্যক্তিকে সাথে নিয়ে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান প্রদান করে।’

ওই ছাত্রের দেওয়া স্লোগানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল উল্লেখ করে সেখানে আরো বলা হয়, ‘তার এই কর্মকাণ্ড সরাসরি রাষ্ট্রদ্রোহী এবং কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি। এ ধরনের দেশবিরোধী ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার দায়ে মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ২০২৬ সালে অনুষ্টিতব্য এইচএসসি পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’

উল্লেখ্য ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নির্বিচারে হত্যা, গণহত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গেল বছরের ১০ মে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরে ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ কার্যকর করে সরকার।  

গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬