এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কারের সংখ্যা সর্বোচ্চে পৌঁছেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থী এবং দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। সে হিসেবে তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটল। 

১৮তম জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য হামজার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একই রুম থেকে জজ হলেন ইবির তিন শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬