কৃষকদলের এক নেতাকে বহিস্কার

২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ PM
জাতীয়তাবাদী কৃষকদলের লোগো

জাতীয়তাবাদী কৃষকদলের লোগো © লোগো

কৃষকদলের এক নেতাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় নীতি, আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক আশিকুর রহমান মিলনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

তার সঙ্গে দলীয় নেতাকর্মীদেরকে কোনরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল (এমপি) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়।

রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬
দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
  • ১৬ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া
  • ১৬ অক্টোবর ২০২৬
হাসপাতাল থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার…
  • ১৬ অক্টোবর ২০২৬