রেকর্ড ছাড়াল এসএসসি পরীক্ষার চতুর্থ দিনের বহিষ্কার

২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ PM
এআই দিয়ে তৈরি ছবি

এআই দিয়ে তৈরি ছবি © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কারের সংখ্যা আগের তিন পরীক্ষার চেয়ে আরও বেড়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিন এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বোর্ডে ৭ জন, যশোর বোর্ডে ২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, সিলেট বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থী, দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। তৃতীয় দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে। আজ চতুর্থ দিনে এটি সর্বোচ্চ ৪৯ জনে পৌঁছেছে।  

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬