এইচএসসি পরীক্ষার রুটিন রবিবারের মধ্যে

১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ PM
এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা © ফাইল ফটো

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। তবে পরীক্ষা শুরুর দুই মাসেরও কম সময় বাকি থাকলেও এখনো রুটিন প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রুটিন চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদন না পাওয়ায় তা প্রকাশে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী রবিবারের মধ্যেই রুটিন প্রকাশ করা হতে পারে। সম্ভাবনা রয়েছে কাল বৃহস্পতিবার প্রকাশেরও।

বোর্ড সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইতোমধ্যে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় রুটিন প্রকাশে বিলম্ব হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বুধবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রুটিন তৈরির কাজ আমরা সম্পন্ন করেছি। কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করছি আগামীকাল অথবা রবিবার এই রুটিন প্রকাশ করতে পারবো। 

আরও পড়ুন: ঢাকা বোর্ডে এইচএসসিতে যুক্ত হলো নতুন ৫ কেন্দ্র

প্রসঙ্গত, এবারের এইচএসসি পরীক্ষায় একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রথমবারের মতো এবারই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

সংশ্লিষ্টরা মনে করছেন, সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্তের ফলে প্রশ্নপত্রের মান ও মূল্যায়নে সমতা নিশ্চিত হবে। এতে মেধা যাচাইয়ের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে এবং বোর্ডগুলোর মধ্যে ফলের বৈষম্য দূর হবে। 

ট্যাগ: এইচএসসি
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬