ফের বাড়ল মাইলস্টোন কলেজের ছুটি

২৮ জুলাই ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের লোগো

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার প্রভাব বিবেচনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় রেখে কলেজ কর্তৃপক্ষ আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানসিক স্থিতি ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। সে কারণেই ছুটি আবারও বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।’

এর আগে, ঘটনার পরদিনই কলেজে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আজ তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হলো।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950