রাজধানীতে ১০ তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

০৪ জুন ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২২ AM
শেরে বাংলা নগর থানা

শেরে বাংলা নগর থানা © ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা নগরের রাজাবাজার এলাকার কমিশনার গলি এলাকায় ১০ তলা ভবন থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি তেজগাঁও কলেজের অবসরে যাওয়া অধ্যাপক। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি তদন্ত করছে পুলিশ।

‎আজ ‎বুধবার (৪ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল বাকি। তিনি তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, রাজাবাজারে তেজগাঁও কলেজের অবসরে যাওয়া রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল বাকি নিজ বাসার ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।

‎তিনি আরও বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬