এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল

২০ আগস্ট ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ফল কীভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। ফল কি উপায়ে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। 

আরও পড়ুন : এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে, পরীক্ষা পেছাবে

এরআগে পরীক্ষায় না দেয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেয়া দাবি জানিয়ে তারা বলেন, এরইমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা।

আরও পড়ুন : অর্ধেক প্রশ্নোত্তরেও ‘না’, ‘সাবজেক্ট ম্যাপিং’য়ের মতো বিকল্প দাবি পরীক্ষার্থীদের

এ অবস্থায়, শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থী।

আরও পড়ুন : এইচএসসিতে অটোপাসের দাবি নিয়ে যা জানাল মন্ত্রণালয়-বোর্ড

এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক জরুরি সভায় ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এছাড়া, ১০০ নম্বরের প্রশ্ন থেকে ৫০ নম্বরের উত্তর দেয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করায় পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা। 

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬