উচ্চ মাধ্যমিক

অর্ধেক প্রশ্নোত্তরেও ‘না’, ‘সাবজেক্ট ম্যাপিং’য়ের মতো বিকল্প দাবি পরীক্ষার্থীদের

২০ আগস্ট ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা

মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

অর্ধ-সমাপ্ত এইচএসসির বাকী বিষয়গুলো নিয়ে পরীক্ষার বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা। বিকল্প হিসেবে তারা ‘সাবজেক্ট ম্যাপিং’ বা অন্য কোনো বিকল্প দাবি করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় এইচএসসির পরীক্ষার্থীরা তাদের দাবি নিয়ে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন। তবে তাদের মধ্যে কেউ কেউ অটোপাশের দাবি করলেও, শিক্ষার্থীরা বলছেন, যেহেতু সিলেট বোর্ড বাদে আংশিক চারটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সেজন্য একে অটোপাশ বলা যাবে না।

পরীক্ষা ছাড়াই অটোপাশের দাবিতে এইসএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এড়ে দাঁড়ায়। পরে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইনশৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায় পরে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে।

আন্দোলনে থাকা শিক্ষার্থীদের দাবি, উচ্চ মাধ্যমিকের মোট সাত বিষয়ের মধ্যে চারটি বিষয়ে ইতোমধ্যে তারা পরীক্ষা দিয়েছেন। বাকী তিনটি বিষয়ে তারা আর পরীক্ষায় বসতে চাচ্ছে না। 

আরও পড়ুন: এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে, পেছাবে পরীক্ষাও

তারা বলছেন, যেসব বিষয়ে পরীক্ষাগুলো গৃহীত হয়েছে, মূল্যায়ণ হোক সেগুলোর ভিত্তিতে। বাকী পরীক্ষাগুলো তাদের পূর্ববর্তী পাবলিক পরীক্ষাগুলোর মূল্যায়ণের অর্জন থেকে সযুক্ত করে একটি ফলাফল তৈরি করা হোক। তবে এ ব্যবস্থাটিকে সম্পূর্ণ অটোপাশ বলতে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence