বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ

০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ PM
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ

বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ © টিডিসি সম্পাদিত

বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজের জাকিরুল ইসলাম নামে সাবেক এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা রাজীব পরিবহনের ৩টি বাস আটক করেন এবং এ পরিবহনের রুট পারমিট বাতিল করার দাবি জানান।

গতকাল রবিবার (১ নভেম্বর) ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা রাজীব পরিবহনের তিনটি বাস আটকে দিয়ে পরিবহনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) ১১টার মধ্যে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বিচারের আওতায় আনা এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ রুটে চলাচলকারী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন এসব রুটের যাত্রী ও সাধারণ মানুষ।

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950