প্রশ্ন মুফতি তাহেরীর

হুজুরকে মারার বিচার চাচ্ছে, মাদ্রাসার বাচ্চাদের যখন বলাৎকার করে, তখন প্রতিবাদ কই থাকে

২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ PM
ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী © সংগৃহীত

দেশের একটি আবাসিক মাদ্রাসায় এক শিশুকে চুমা দেওয়া থেকে পরবর্তীতে সেই শিক্ষককে থাপ্পড় মারার ঘটনায় মুখ খুলেছেন দেশের খ্যাতিমান ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। সেই শিক্ষককে চড় মারার বিপক্ষে প্রতিবাদ জানানো মৌলভিদের দালাল বলে মাদ্রাসায় শিশুদের বলাৎকার নিয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুকে চুমা দেওয়া ও সেই হুজুরকে চড় মারার ঘটনাটি ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই হুজুরকে চড় মারার ঘটনায় পক্ষ-বিপক্ষে নিজেদের ভাবনা শেয়ার করছেন। চড় মারার প্রতিবাদ করা হুজুরদের উদ্দেশ্যে তাহেরী বলেন, ‘ এখন একটা ঘটনা ঘটেছে, এক বাচ্চারে চুমা দিয়েছে। এই এক থাপ্পড়ে পুরা মৌলভি পাড়ায় আগুন লেগে গেছে। এক ব্যাটারে থাপ্পড় দিয়েছে দেখে এখন সব মৌলভি প্রতিবাদ করছে, মানববন্ধন করছে। ’

তিনি আরও বলেন, ‘আমি আজকে (ফেসবুকে) স্ট্যাটাস দিয়েছি, এই ছোট ছোট ছেলেদের তুমি চুমা দিবা কেন? যেহেতু ইতিহাস আছে অনেক মাদ্রাসার ভেতরে বলাৎকার হচ্ছে। চুমা দিতে গেলেও তো সাবধানে দিতে হবে যেহেতু ইতিহাস খারাপ।’

প্রতিবাদ জানিয়ে তাহেরী বলেন , ‘এখন সব মৌলভিরা কয় বাচ্চারে চুমা দিয়েছে, আদর করছে, চুমা দেওয়া সুন্নত। হুজুরকে মারছে কেন? বিচার চাচ্ছে, বলছে দেশে আইন আছে, নিজের হাতে আইন তুলে নিচ্ছে কেন?’ আরে ব্যাটা, যখন ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করা হয় তখন তোদের প্রতিবাদ কই থাকে? এরপরে বলে আইন হাতে নেওয়া ঠিক না, মসজিদের ইমাম রইছ উদ্দিনকে যখন মব ভায়োলেন্স করে হত্যা করা হল তখন তোদের প্রতিবাদ কই ছিল? দালাল মৌলভিগুলা, এরা দালাল!’  

ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
  • ২৪ অক্টোবর ২০২৬