গেম খেলতে গিয়ে মোবাইল বিস্ফোরণ, একসঙ্গে আহত ২, চিরতরে চোখ হারাতে বসেছেন একজন

১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ PM
আহত যুবক মো. রুবেল

আহত যুবক মো. রুবেল © টিডিসি সম্পাদিত

রায়পুরে অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুটি চোখই আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার দৃষ্টিশক্তি চিরতরে হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। তার দৃষ্টিশক্তি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর (রেফার) করা হয়েছে। শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও দেখুন: কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি কলেজগুলোর শিক্ষার্থীরা

সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুম বলেন, ‘চার্জে দিয়ে গেম খেলার অভ্যাসের কারণে এত বড় দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মুঠোফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬