অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নেতা গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ PM
গ্রেফতার এনসিপি নেতা আশরাফুল ইসলাম সজল

গ্রেফতার এনসিপি নেতা আশরাফুল ইসলাম সজল © সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর শব্দসহ ফেসবুক পোস্ট দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজল (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্য নয়, বরং সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সজলের ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার ফেসবুক আইডিতে গিয়ে ওই স্ট্যাটাসটি পাওয়া যায়নি। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষা ব্যবহারের তথ্য দেখা যায়। ওই পোস্টে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও শেয়ার করা হয়েছিল।

সজলের মা আসমা আক্তার বলেন, সজল অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল। পুলিশ তাকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে তার ছেলে পোস্টটি ডিলিট করে দেয় বলে জানান তিনি।

এদিকে সজলকে গ্রেফতারের বিষয়ে ভিন্ন বক্তব্য পুলিশের। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি। বরং আমরা তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সজলকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ। তিনি জানান, ‘সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হলো। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সে ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।’

বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল পূজার ছুটি, টানা ৭ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরতের রঙে-রূপে মায়াবী এখন মাভাবিপ্রবি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মর্গের পচা গন্ধে অতিষ্ঠ শেকৃবি শিক্ষার্থীরা, বাড়ছে স্বাস্থ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২ দশক পর ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬