ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ PM
ব্রাহ্মণপাড়া থানা

ব্রাহ্মণপাড়া থানা © সংগৃহীত ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২৫০টি ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একটি মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের হরিমঙ্গল, দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর), উত্তর তেতাভূমি (নোয়াপাড়া) ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ডগ্রাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শশীদল ইউনিয়নের আশাবাড়ি (দিঘিরপাড়া) গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রিপন মিয়া (৪৬), বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শাকিল (২৫), দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সোহেল (২২) এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পৃথক দল এসব অভিযান চালায়। অভিযানে রিপন মিয়ার কাছ থেকে ১ হাজার ইয়াবা বড়ি, শাকিলের কাছ থেকে ১০০টি এবং সোহেলের কাছ থেকে ১৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া মাসুদ মিয়াকে একটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি মাসুদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ওসি ফারুক হোসেন বলেন, ব্রাহ্মণপাড়ার প্রতিটি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।

না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬