নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রেফতার ২

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ AM
দুলারহাট মডেল কলেজ

দুলারহাট মডেল কলেজ © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ (২২) ও রাসেল (২০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুলারহাট মডেল কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে নকলের চেষ্টা করেন। এ সময় কক্ষে দায়িত্বে থাকা পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং নকলের খাতা জব্দ করেন।

পরীক্ষা শেষে এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগী বহিরাগত যুবকেরা লাঠিসোঁটা নিয়ে কলেজের বাইরে অবস্থান নেন। পরে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা কেন্দ্র থেকে বের হলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুলারহাট থানা পুলিশ জানায়, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরীক্ষার হলের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও জানান, বর্তমানে কলেজ ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কতটা গরম চা খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
  • ০৩ নভেম্বর ২০২৬
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ
  • ০৩ নভেম্বর ২০২৬
কণ্ঠনালিতে ক্যান্সার, যে লক্ষণগুলো অবহেলা করবেন না
  • ০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের পক্ষে কতটা …
  • ০৩ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিধি সংশোধন
  • ০৩ নভেম্বর ২০২৬
ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়? আইনে যা আছে
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950