মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপারের

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ PM
জীবননগর থানা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ

জীবননগর থানা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ © টিডিসি ফটো

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে প্রতিপাদ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

জীবননগর থানা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সার্বিক সহযোগিতা করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। খেলায় জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ অংশগ্রহণ করে। খেলায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রধান অতিথি ছিলেন এবং অংশগ্রহণ করেন।

ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ, পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমানসহ জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, সাধারণ সম্পাদক মো.  রিপন হোসেন। 

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ের খেলা শেষে জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা-পুলিশ একাদশ ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি শেষ করে।

আরও দেখুন: আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প্রস্তুতি

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।’

প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

খেলায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, জীবননগর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব প্রমুখ।

হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬