এআই দিয়ে আর্জেন্টিনার বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ

৩০ জুন ২০২৬, ০২:৪০ PM
এআই দিয়ে আসামীর জার্সি বদল

এআই দিয়ে আসামীর জার্সি বদল © সংগৃহীত

বরিশালে ইয়াবাসহ আটক এক ব্যক্তির গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে পরিবর্তন করার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিল সমর্থকদের একাংশও।

জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা পুলিশ। আটকের সময় তার পরনে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।

পরে থানার পক্ষ থেকে তোলা ওই ছবি বিএমপির মিডিয়া সেলে পাঠানো হলে সেখানে ডিজিটালভাবে জার্সির নকশা পরিবর্তন করে ব্রাজিল দলের জার্সি যুক্ত করা হয় বলে অভিযোগ ওঠে। বিএমপির মিডিয়া সেল থেকে পরিবর্তিত ছবিটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বিতর্কের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়।

আরও পড়ুন : নেই শিক্ষক, সংকট কম্পিউটারের, এক যুগেও পূরণ হয়নি আইসিটি শিক্ষার ঘাটতি

ঘটনা সম্পর্কে বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ গণ বলেন, বিষয়টি দুষ্টুমির ছলে করা হয়েছিল।

এদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক অভিযুক্ত আঁখি (৩২) পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় আটক রাসেল হাওলাদার এবং পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬