‎ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’, কড়া নজরদারি থাকবে ২ দিন

২২ জুন ২০২৬, ১২:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৪৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস বা এর আশপাশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

‎তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সোম-মঙ্গলবার  (২২-২৩ জুন) আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‎প্রক্টর আরও বলেন, আগে কে কী করেছে তা আমি জানি না। তবে আমার দায়িত্বকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না। কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
‎
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল টিম, পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট জিরো টলারেন্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬