বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক আশিক

২৯ জুন ২০২৬, ০২:২২ AM
সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল এবং সাধারণ সম্পাদক মো. আশিক উদ্দিন

সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল এবং সাধারণ সম্পাদক মো. আশিক উদ্দিন © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (BUDS) এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আশিক উদ্দিন।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে আয়োজিত সংগঠনটির সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এ সময় ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শাকিল ও মো. আশিক উদ্দিনই একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সামনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (BUDS) গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনটির বিতর্কচর্চা, দক্ষতা উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬