ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু

১১ মে ২০২৬, ০৯:৪০ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০৯:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁদপুরে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জুয়েল নামের (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে চাঁদপুর শহরের ইচুলী ঘাট সেলিম এন্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলি এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে বিবাহিত এবং ২ বছরের এক পুত্র সন্তানের জনক। এর আগেও গত বছর সেলিম এন্ড ব্রাদার্স নামের এই ডকইয়ার্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্য এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, জুয়েল প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সেলিম এন্ড ব্রাদার্স ডকইয়ার্ডে রঙের কাজ করতে যায়। পানিতে দাঁড়িয়ে রঙের কাজ করার সময় বৈদ্যুতিক ক্যাবলের লিকেজজনিত কারণে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এসময় জুয়েলের মৃত্যুর খবরের স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, জুয়েল ওই ডকইয়ার্ডে রঙের কাজ করতেন। ডকইয়ার্ডের মালিকপক্ষের অবহেলার কারণেই তার করুণ মৃত্যু হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ক্ষেত্রে তাদের আরো দায়িত্বশীল এবং সতর্ক থাকা উচিত।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: নাজমুল হাসান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে, এব্যাপারে আমরা প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি। তবে হাসপাতালে আনার পূর্বেই জুয়েল নামের লোকটি নিহত হয়।

নতুন দুটি থানা, পৌরসভা ও দুই অধিদপ্তর করার প্রস্তাব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950