ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়: মাসুমা হাদি

১১ মে ২০২৬, ০৭:৪৯ PM
নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে বক্তব্য দেন ওসমান হাদির বোন মাসুমা হাদি

নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে বক্তব্য দেন ওসমান হাদির বোন মাসুমা হাদি © টিডিসি ফটো

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানে ‘জুলাইয়ের পরাজয়’ বলে মন্তব্য করেছেন তাঁর বোন মাসুমা হাদি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশায় দিন কাটাচ্ছে বলে জানান তিনি। 

সোমবার (১১ মে) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মাসুমা হাদি বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা—তা ব্যর্থ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচ-গান করে তাদের বিব্রত করা হচ্ছে। অথচ তারাই আবার আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে। বাংলাদেশের মুসলমানরা এ দেশের মন্দির পাহারা দিচ্ছে, যা মানবতার একটি উদাহরণ।

ওসমান হাদির বোন বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি, প্রয়োজনে শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে তা শেষ করব। যত দিন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হবে, তত দিন আমরা ঘরে ফিরব না।

মাসুমা হাদি আরও বলেন, এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার নয়, এটি বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। জুলাই হেরে যাবে নাকি মাথা উঁচু করে বাঁচবে, সেই প্রশ্নও আজ সামনে।

মানববন্ধনে বক্তব্য দেন ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার, ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ অনেকে।

বক্তারা দ্রুত ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9