ধানক্ষেত থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার,বনবিভাগের সহায়তায় অবমুক্ত 

১১ মে ২০২৬, ০৪:৪৯ PM
উদ্ধারকৃত অজগর

উদ্ধারকৃত অজগর © টিডিসি ফটো

বাগেরহাটের শরণখোলায় ধান ক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার ( ১০ মে) দুপুরে উপজেলার শরণখোলা গ্রামের ইলিয়াস মাতুব্বর এর ধান ক্ষেত থেকে এই অজগর উদ্ধার করা হয়। পরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। অবমুক্ত অজগরটি ১৩ ফুট লম্বা এবং ওজন প্রায় ২৫ কেজি।

বন বিভাগ সূত্রে জানাযায়, স্থানীয় লোকজন ১৩ ফুট লম্বা অজগরটি দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ওয়াইন্ড টিমের সদস্যরা ইলিয়াস মাতুব্বর এর ধান ক্ষেত থেকে সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।

ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমরা ইলিয়াস মাতুব্বর এর ধান ক্ষেত থেকে সাপটিকে উদ্ধার করি। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করি।’ 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ অনেক সচেতন হয়েছে। স্থানীয় মানুষের সহায়তায় লোকালয়ে আসা সাপটি উদ্ধার করে সুন্দরবনে আবার অবমুক্ত করা হয়েছে। এর আগেও স্থানীয় মানুষের সহায়তায় বেশ কিছু অজগর ও হরিণ উদ্ধার করে সুন্দরবন অবমুক্ত করা হয়েছে।’

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9