নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় ছাত্রদল

১১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ AM
নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় ছাত্রদল

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় ছাত্রদল © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জেলা শহর মা'ইজদীর নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী গার্লস স্কুল, বেগমগঞ্জ টেক্সটাইল স্কুল  ও বেগমগঞ্জ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে আশেপাশের এলাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করতে দেখা যায় তাদের। পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা, বিশ্রামের ব্যবস্থা, পানীয় পানি সরবরাহসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন তারা।

এছাড়া অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো নোয়াখালীতে আসায়, তাদের যাতায়াত ও কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা করা হয়। অভিভাবকদের জন্যও বসার জন্য অভিভাবক ছাউনির ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।

ছাত্রদলের নেতারা জানান, ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে হেল্প ডেস্ক, ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ, খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, এম্বুলেন্স সার্ভিস, প্রাথমিক চিকিৎসা ও আবাসনের ব্যবস্থা প্রদান সহ সবধরনের সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এ সময় এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, জিয়াউর রহমান রাহান, আনোয়ার হোসেন রকি, মো. নাজমুল ইসলাম জিকু, আকবর হোসেন, আশরাফুল করিম পাভেল,নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল,সহ সাংগঠনিক সম্পাদক নাঈমা ওয়াসিক, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদল নেতা করিম উদ্দিন বাবু, সুজন হাম্মাদি, মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি আফ্রিদা সহ নোবিপ্রবি ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল, নোয়াখালী কলেজ ছাত্রদল ও মহিলা কলেজ ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার এ ইউনিটে সর্বমোট ১০৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ৩ এপ্রিল বি- ইউনিট ও ২৭ মার্চ  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9