‘নারী সেজে আর ভিডিও বানাবেন না’— ছাত্রদলের পদ হারানো রেদোয়ানের মুচলেকা

১০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ PM
বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম

বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার করার অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি কসবা থানায় হাজির হন। এ সময় ‘নারী সেজে আর ভিডিও বানাবেন না’ বলে থানায় মুচলেকা দিয়েছেন।

জানা যায়, গত ৫ এপ্রিল তৌহিদী জনতার ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিন নামের দুজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, রেদোয়ান ইসলাম এবং রিংকু সরকার রবিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর কনটেন্ট প্রচার করছেন, যা কিশোর-তরুণসহ সাধারণ জনগণের নৈতিক মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তার এ কার্যক্রম জনসাধারণের শালীনতা ও সামাজিক স্থিতিশীলতার পরিপন্থি। এরই প্রেক্ষিতে দুজনকে থানায় তলব করে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‌‘এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের থানায় ডাকা হয়েছিল। রেদোয়ান ইসলাম বলেছেন, তিনি ছেলে। তিনি আর কখনো নারী সেজে অশ্লীলতা ছড়াবেন না। এজন্য মুচলেকা দিয়েছেন। এসময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।’

কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান ইসলামকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়। তুমুল সমালোচনার মুখে সম্প্রতি রেদোয়ান ইসলামকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9