পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি সরকারি কর্মচারীদের

০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ PM
পে স্কেল বাস্তবায়নের দাবি বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি কর্মচারীরা

পে স্কেল বাস্তবায়নের দাবি বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি কর্মচারীরা © টিডিসি সম্পাদিত

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে একাট্টা হয়েছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ এপ্রিল) রাঙামাটি, গাজীপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

রাঙ্গামাটিতে জেলা কমিটির আহবায়ক পঙ্কজ মল্লিক এবং সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির নেতা আবু বক্কর, নুরুল হুদা আরিফ, শাহিনা সুলতানা, ডালিয়া ত্রিপুরা ও শহিদুল ইসলাম মানিকসহ অন্য সদস্যবৃন্দ। একইভাবে গাজীপুর ও ময়মনসিংহেও স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে জানানো হয়, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। জীবনযাত্রার মান বজায় রাখা এখন তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

নেতারা বলেন, দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি চাকরির প্রতি মেধাবীদের আকর্ষণ কমছে এবং কর্মরতদের মধ্যে মানসিক চাপ বাড়ছে, যা রাষ্ট্রীয় সেবার মানে নেতিবাচক প্রভাব ফেলছে। কর্মচারীদের এই সংকট নিরসনে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

জেলাগুলোতে স্মারকলিপি প্রদানকালে বক্তারা আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে সরকারি কর্মচারীদের এই ন্যায্য ও যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬