ফিলিং স্টেশন মালিকের বাড়ি থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেলের তেল লুট

৩০ মার্চ ২০২৬, ০৮:০৯ AM
ফিলিং স্টেশন মালিকের বাড়িতে চুরি

ফিলিং স্টেশন মালিকের বাড়িতে চুরি © টিডিসি ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফিলিং স্টেশন মালিকের বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোটরসাইকেলের তেল লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে। তবে রোববার সকালে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে চোরেরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কৌশলে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। এতে আরব আলী গাজীর স্ত্রী সামছুন্নাহার বেগম (৫৫), পুত্রবধূ নূরীতারা খাতুন (৩৫) ও নাতনি আরিয়ানা খাতুন (৯) অচেতন হয়ে পড়েন।

বর্তমানে সামছুন্নাহার বেগম শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুইজন বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

আরব আলী গাজীর ছেলে মতিউর রহমান নান্টু জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে গেট বন্ধ পান তিনি। পরে তার স্ত্রী অচেতন অবস্থায় গেট খুলে দেন। ভোরে মেয়ের অসুস্থতা দেখে সন্দেহ হলে বিষয়টি ধরা পড়ে। পরে ঘরের ভেতর তছনছ অবস্থা, আলমারি ভাঙা ও জানালার গ্রিল কাটা দেখতে পান।

তার দাবি, প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এছাড়া মোটরসাইকেলের তেলসহ নগদ অর্থ লুট করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9