চার-ছক্কার বৃষ্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তামিমের

১৫ মার্চ ২০২৬, ০৫:২৯ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © সংগৃহীত

৯৪ রানে থাকা তানজিদ হাসান অবশেষে ছক্কা হাঁকিয়েই ছুঁলেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। সালমান আগার বল সোজা সীমানার বাইরে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন এই ওপেনার। ৯৮ বলে সাজানো ইনিংসটিতে ৭ ছক্কা ও ৬ চারে রাঙিয়েছেন।

ইনিংসের ৩৩তম ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে এগিয়ে গিয়ে শট খেলেন তানজিদ। লং অফে ফিল্ডার থাকলেও বলটি নিরাপদ উচ্চতায় বাউন্ডারি পেরিয়ে যায়। আর তাতেই উচ্ছ্বাসে ভাসেন এই টাইগার ব্যাটার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। লিটন ১৫ রানে এবং তামিম ১০৭ রানে ব্যাট করছেন। 

প্রথম ফিফটি করতে ৪৭ বল, আর পরের ফিফটি করতে লেগেছে আরও ৪৯ বল। সব মিলিয়ে ৯৮ বল খেলেই তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি।

এই ইনিংস খেলার পথেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলকও পূর্ণ করেন এই ব্যাটার।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার মিলে শক্ত ভিত গড়ে তুলে বিনা উইকেটে দলীয় সংগ্রহ একশ রানে পৌঁছে দেন। তবে সেই জুটি ভাঙে শাহিন শাহ আফ্রিদির ওভারে। বোল্ড হয়ে ৩৬ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান।

সাইফের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। পাকিস্তানি পেসার হারিস রউফের বলে ২৭ রান করে বিদায় নেন তিনি। 

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9