ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে নিজেকে শেষ করলেন মা

২৬ মার্চ ২০২৬, ০৬:০৯ PM
পরিবারের আহাজারি

পরিবারের আহাজারি © সংগৃহীত

অভিযোগ ছিল গরু চুরির। এ অভিযোগেই যুবককে ধরতে গিয়ে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে শালিসিতে মারধর করা হয়। এ অপমান সইতে না পেরে জোসনা বানু নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধ্যবয়সি জোসনা বানু ওই এলাকার সুরুজ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে উপজেলার খলিলহাটা এলাকার পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। এ ঘটনার পর রাত প্রায় ৩টার দিকে প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন। তবে সুজনকে না পেয়ে তার বাবা সুরুজ আলী ও মা জোসনা বানুকে তুলে নিয়ে যাওয়া হয় নায়েব আলীর বাড়িতে।

পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বসে। সালিশ বৈঠকে ওই এলাকার আরও দুইজন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ডেকে এনে মারধর করা হয়। সেই ব্যক্তিদের সাথে তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। পরে জোসনা বানু বাড়ি ফিরে তিনি আত্মহত্যা করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য নায়েব আলী। এ ঘটনায় জরুরি সেবায় ফোনে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুজনের মা-বাবাকে ধরে মারধরের ঘটনার বিষয়ে আগে পুলিশকে জানানো হয়নি। তার মায়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: গরু চুরি
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9