খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা

২৭ মার্চ ২০২৬, ১০:২৩ AM
ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে

ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে © সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা গেলে দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারটির অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে খাগড়াছড়ি জেলা সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ইউনিটের সম্মিলিত চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘রাত ৩টা ৫ মিনিটে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আমাদের সহায়তা চাওয়া হয়। আমরা ৩টা ১৭ মিনিটে খাগড়াছড়ি সদর থেকে রওনা দিই। পরে সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও জানান, ‘আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। শর্টসার্কিটের বিষয়টি তদন্ত করে নিশ্চিত করা হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেরই সর্বস্ব পুড়ে যাওয়ায় তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।’

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬