আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্মীভূত

২৩ মার্চ ২০২৬, ০৭:২০ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ PM
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাতের আঁধারে মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় ব্যবসায়ীদের বহু দিনের পরিশ্রমে গড়ে তোলা জীবিকার একমাত্র অবলম্বন। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী।

রবিবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ফেলে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর সম্পূর্ণ পুড়িয়ে দেয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিরাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এক রাতেই সব শেষ হয়ে গেল। এই দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।’

অপর ব্যবসায়ী শরিফ বলেন, ‘অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছিলাম। আগুনে সব পুড়ে গেছে। আমরা এখন একেবারে নিঃস্ব। সরকারের সহযোগিতা প্রয়োজন।’

ব্যবসায়ীদের দাবি, দোকানের মালামাল ও কাঠামো মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ জানান, রাত ৪টা ১০ মিনিটে খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬