কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি অর্ধকোটি টাকা

৩১ অক্টোবর ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩১ PM
কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর

কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্থকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।  এর আগেই প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীল এর ১লাখ ৫০হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে যায়। 

স্থানীয় আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি। 

খাইরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে কচাকাটা বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের ইউনিটেএসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সুত্র পাতহতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।

পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9