মিরপুর অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমীরের

১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৯ AM
বক্তব্য রাখছেন জামায়াতে আমীর শফিকুর রহমান

বক্তব্য রাখছেন জামায়াতে আমীর শফিকুর রহমান © সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতি পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম পরিদর্শন করেন। তিনি কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়াও তিনি ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির জনাব আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬