সিনেমাটিক স্টাইলে নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

০৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ AM
নারীকে অপহরণের চেষ্টা

নারীকে অপহরণের চেষ্টা © সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি সাদা রঙের জিপ গাড়ি থেকে এক যুবক নেমে এসে এক নারীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে। এ সময় ওই নারী বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে ওই নারী প্রাণপণ চেষ্টা করে যুবকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন।

ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো ওইদিনও ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এলাকায় বারবার ঘোরাফেরা করছিল। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বললেও তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি রাজি হননি।

তিনি বলেন, ‘আমি বাজারে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলাম। তখন একটি সাদা রঙের প্রাইভেটকার কয়েকবার ঘুরে আসে। গাড়িতে থাকা কয়েকজন আমাকে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বলে। কিন্তু তাদের আচরণ আমার সন্দেহজনক মনে হওয়ায় আমি উঠিনি।’

ফাতেমা পারভেজ নিশি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা হন। ঠিক তখনই ওই গাড়িটি আবার এসে তার সামনে থামে এবং গাড়ি থেকে এক যুবক নেমে তার হাত ও মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে।

তিনি বলেন, ‘হঠাৎ গাড়ি থেকে এক যুবক নেমে এসে আমার হাত ও মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি তখন চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আশপাশে লোকজন আসতে শুরু করলে তারা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।’

এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9