ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্ট কনক

স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্ট কনক © সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোট চলাকালীন উপজেলার রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজই ইউনিয়নের মধ্যরাজই এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কনক জানায়, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করেন কনক। এর কিছুক্ষণ পরই তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে।

ভুক্তভোগী এজেন্ট কনক বলেন, ‘আমি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে—আমি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যাই। যদি কেন্দ্র না ছাড়ি, তবে আমার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে আমি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।’

তবে কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে জানায়নি। তবে আপনার মাধ্যমে জানার পরপরই আমরা খোঁজ নিতে শুরু করেছি। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬