নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ নেতাকে বহিষ্কার

৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৩ PM
বহিষ্কারের বিজ্ঞপ্তি

বহিষ্কারের বিজ্ঞপ্তি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা-পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী দল বিএনপির চারজন ও শ্রমিক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর সই করা চারজন বিএনপি নেতা এবং উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সালহ আহম্মেদ  ও সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীমের সই করা দুই শ্রমিক দল নেতাসহ ছয়জনকে বহিষ্কারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত ছয় নেতা হলেন উপজেলার মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম, দলপা ইউনিয়ন বিএনপির সদস্য সামছুল হুদা বাচ্চু, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য মুখলেছুর রহমান বাবুল, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য মহি উদ্দিন খান, গন্ডা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মানিক ও সাংগঠনিক সম্পাদক হারুন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও  শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনুর সঙ্গে কথা হলে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় জাতীয়তাবাদীদল বিএনপি থেকে চারজন এবং শ্রমিক দল থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬